সবাইকে আমার ব্লগে স্বাগতম।
এটি একটি ফরেক্স রিলেটেড ব্লগ। আমি খন্দকার আমিন ২০১১ সাল থেকে ফরেক্স ট্রেড করছি।
অনেক চড়াই উতরাই পার করে আজ আমি কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি। আমি এখনোও একজন
ছাত্র মাত্র। আমি এখনো শিখছি এবং যতদিন আছি শিখে যেতেই হবে। এই মার্কেটে শেখার কোন
শেষ নাই।
এই ব্লগটি আমার একান্তই
ব্যক্তিগত এবং এর উদ্দেশ্য হল, আমি যতটুকু জানি তা সবার মাঝে ছড়িয়ে দেয়া। যদিও আমি
যে অনেক কিছু জানি বিষয়টা এমন না। আমি যতটুকু জানি, তা আপনাদের সাথে শেয়ার করাতে
যদি আপনাদের উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমাদের মধ্যে অনেকেই আছেন
যারা এই ফরেক্স মার্কেটে প্রচুর কষ্ট করছেন, বিভিন্নভাবে টাকা পয়সা নস্ট করছেন,
কিন্তু সফলতা ধরা দিচ্ছে না। আমার এই ব্লগে আমি আমার নিজের এ্যানালাইসিস শেয়ার
করার চেষ্টা করব। আরও শেয়ার করব বিভিন্ন রকম টুলস, ইন্ডিকেটর এবং ট্রেডিং
স্ট্র্যাটিজি। এতে করে আপনারাও শিখতে পারবেন এবং আপনাদের জানাতে গিয়ে আমি নিজেও
অনেক কিছু জানতে পারব। আপনার শিখবেন এবং অনুশীলন করবেন। এতে করে আপনারাও একটা সময়
এ্যানালাইসিস করতে পারবেন। তখন আর কারও উপর নির্ভরশীল হতে হবে না। সাথেই থাকুন,
আশা করি ভাল কিছু পাবেন।
খন্দকার আমিন।

No comments:
Post a Comment